ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনায় আরও সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও সাড়ে ৫ লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে ।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৫০১ জন। আগের ২৪ ঘন্টায় করোনায় মারা যান ৯ হাজার ৪৪৭ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৩ জনের দেহে। আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় হয়েছে ৫ লাখ ৮২ হাজার ২০৩ জনের দেহে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৬ লাখ ৯২ হাজার ৮৫০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ৪৯৯ জনের দেহে। করোনামুক্ত হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৮৪৮ জন মানুষ।
বাংলাদেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ১৪৭ জন মারা গেছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনের দেহে এবং করোনামুক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।
(ঊষার আলো-আরএম)
