UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকেয়া পদকের মনোনয়ন আহ্বান

ঊষার আলো
জুন ৮, ২০২১ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এ বছরের বেগম রোকেয়া পদকের জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে মনোনয়ন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২১’ দেয়া হবে। উল্লিখিত যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছেন, এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আদেনপত্রের ‘ছক’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowca.gov.bd) এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dwa.gov.bd) পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ছাড়া অন্য কোনোভাবে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।
পদকের ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ই-মেইলে (sasadmn2@gmail.com) সফট কপি (Nikosh-ফন্টে) এবং ডাকযোগে হার্ড কপি সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।

(ঊষার আলো-এমএনএস)