UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভারতে আবারও দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১২৫৮

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে শনিবার (২৬ জুন) দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৫০ হাজারের নীচে। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা আবার ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। রবিবার (২৭ জুন) দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। সামান্য বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৭ জুন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।
(ঊষার আলো-এমএনএস)