ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় হাসুয়াসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রায়হান মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানকালে তার বসতবাড়ির খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা ১২২ বোতল স্কাফ সিরাপ এবং পাঁচটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
