UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ১৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : মাদারীপুর থেকে ১৫শ’ ৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সূত্র জানায়, সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল মাদারীপুর সদর থানার চতুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মিঠুন সরদার (৩০) কে গ্রেফতার করা হয়।

তার হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ১৫শ ৫ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামী মিঠুনকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।ে

(ঊষার আলো-আরএম)