UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধনে প্রধানমন্ত্রী

ঊষার আলো
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ওই হাউসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগে বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রেঞ্জ ট্রি রোপণ করেন তিনি।

বাংলাদেশ হাউস উদ্বোধন শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনৈতিক এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)