UsharAlo logo
, |

মেয়রের সুস্থ্যতা কামনায় খালিশপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসায় দোয়া

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খালিশপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তালুকদার আব্দুল খালেকের শারীরিক সুস্থ্যতা কামনা করে বৃহস্পতিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় দারুল কুরআন দাখিল মাদ্রাসার অফিস কক্ষে স্বাস্থ্য বিধি অনুসরণ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জুলফিকার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার কার্য-নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম। দোয়া মাহফিলে অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম সানাউল্লাহ নান্নু, কার্য-নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী একরামুল হক ও মোঃ মশিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাহবুবা, ফাহমিদা জোয়ার্দার, রোকেয়া বেগম, শামিমা সুলতানা, নাজমুন নাহার, আশেক পারেজ শিল্পী, শারমিন সুলতানা, হাসিনা পারভীন, মাওঃ আজমল আলী, নাজমা আক্তার ইতি, মহসিন উদ্দীন, এনামুল হক, আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওঃ মাহফুজুর রহমান ।
(ঊষার আলো-এমএনএস)