UsharAlo logo
, |

মেয়র খালেককে কেবিনে নেয়া হবে শুক্রবার

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেককে আইসিইউ থেকে কেবিনে নেয় হবে শুক্রবার (২৫ জুন)। তার পরিবার ও দলীয় একাধিক সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে তারা জানান, সিটি মেয়র আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে শুক্রবার (২৫ জুন) কেবিনে নেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লখ্য, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের পোষ্ট গ্রান্ড বেড়ে যাওয়ায় বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৩ জুন) তার অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন এবং বিবৃতি দিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো।
(ঊষার আলো-এমএনএস)