UsharAlo logo
, |

মেয়র খালেকের রোগমুক্তি কামনায় স্বাধীনতা শিক্ষক পরিষদের দোয়া

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নগর পিতা তালুকদার আব্দুল খালেকের রোগমুক্তি কামনায় স্বাধীনতা শিক্ষক পরিষদ, খুলনার উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে খালিশপুর বংগবাসী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্বাশিপ নেতৃবৃন্দ ও সকল প্রধান শিক্ষকদের উপস্থিতে দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাশিপ কেন্দ্রীয় নেতা ও বিভাগীয় সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। নগর পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন স্বাশিপ, খুলনা জেলার আহবায়ক অজয় চক্রবর্তী, শেখ জাহিদুজ্জামান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম জোয়াদ্দার, মোঃ মনিরুজ্জামান মনি,আব্দুল্লাহেল বাকী,মোঃ সাইদুল ইসলাম, কওসার মোল্লা, আব্দুল গফফার শেখ, মোঃ সাহিদুল ইসলাম, আব্দুস সোবাহান, মোঃ কামাল খান, মোঃ আব্দুল্লাহ আল হাসান, মোঃ গোলাম রসূল বাদশা, মাওঃ আব্দুর রহিম, মাওঃ তৌহিদুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, অভিজিৎ কুমার মন্ডল, প্রীতিশ কুমার রায়,বিনোদ বিহারী বিশ্বাস।
(ঊষার আলো-এমএনএস)