UsharAlo logo
, |

যশোরে তাহাফফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন অনুষ্ঠিত

Mohon Chowdhury
আগস্ট ৬, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা প্রাঙ্গণে “তাহাফফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার গুরুত্ব, আকাবিরে দেওবন্দের আদর্শ, উম্মাহর ঐক্য এবং কওমী মাদরাসার অবদান নিয়ে আলোচনা করেন।

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল উলূম দেওবন্দের আহলে শূরা মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব মুফতি কিফায়াতুল্লাহ।

পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমান ও মুফতি আবদুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

বাদ যোহর থেকে আছর পর্যন্ত চলা এ সম্মেলনে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন কওমী মাদরাসার বিপুলসংখ্যক আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।