UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার দাবিতে ৫০ রাজ্যে বিক্ষোভ

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গর্ভপাত নিষিদ্ধ করে নতুন যে আইন হয়েছে, হাজার হাজার মানুষ বিক্ষোভ করে সেই আইনের বিরোধিতা করছেন।

আজ রোববার (৩ অক্টোবর) বিবিসি জানায়, বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান যে, গর্ভপাতের অধিকার মারাত্মকভাবে সীমিত করা। গর্ভপাতের সমর্থকরা আশা করেন, তাদের সাংবিধানিক অধিকার ফের ফিরিয়ে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া ১৯৭৩ সালের এক আইনের ওপর আগামী কয়েক মাসে শুনানি হবে।  বিশেষজ্ঞদের ধারণা, বিতর্কিত এই আইনে পরিবর্তন আসতে পারে।  কিন্তু চূড়ান্ত রায় আসার অনেক আগেই দেশটির হাজারো মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নেমেছেন।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর ক্যাথি হোচুল জানান, ‘গর্ভপাতের অধিকার নিয়ে লড়াই করতে করতে আমি অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশের একটি প্রচলিত আইন।  কেউ তা আমাদের কাছ হতে কেড়ে নিতে পারে না, আজ নয়, কোনোদিন নয়।’

(ঊষার আলো-এফএসপি)