UsharAlo logo
, |

যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ফাইজার টিকার অনুমোদন

ঊষার আলো
অক্টোবর ৩০, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা (ভ্যাকসিন) অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন -এফডিএ।

যুক্তরাষ্ট্রের ২৮০ লাখ তরুণকে দ্রুত কোভিড টিকার আওতায় আনতে এ অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সম্প্রতি এ ভ্যাকসিনের কার্যকারিতা, গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নিজেদের মতামত জানানোর পর এফডিএ এ সিদ্ধান্ত নিল।

এর আগে চীন, চিলি, কিউবা ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে শিশুদের জন্য টিকার অনুমোদন দিয়েছে।

এফডিএ প্রধান জেনেট উডকক বিবৃতিতে বলেন, ‘একজন মা এবং স্বাস্থ্যকর্মী হিসেবে আমি জানি বাবা-মা, বিদ্যালয়ের কর্মী, শিশু ও শিশুদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা এ ভ্যাকসিন অনুমোদনের জন্য অপেক্ষা করছিলেন। শিশু এবং তরুণ জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারলে আমরা দ্রুত আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব।’

ফাইজার এবং সহযোগী বায়োএনটেক ইতোমধ্যে ঘোষনা দিয়েছে, যুক্তরাষ্ট্রে সরকারের কাছে এ মুহূর্তে ৫০ কোটি ভ্যাকসিন আছে শিশুদের টিকাদানের জন্য।

(ঊষার আলো-আরএম)