UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রসায়নে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

ঊষার আলো
অক্টোবর ৬, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

বেঞ্জামিন লিস্ট জার্মানির ম্যাক্স-প্লাঙ্ক-ইনিস্টিটিউট ফার কোহলেনফোরশাংয়ের ও ম্যাকমিলান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক। পুরস্কারের ৮০ লাখ ক্রোনার (সুইডিশ মুদ্রা) তাদের দুজনের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।

নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘অণু নির্মাণ একটি কঠিন শিল্প। বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলানকে আণবিক নির্মাণের একটি সুনির্দিষ্ট নতুন সরঞ্জাম : অর্গানোক্যাটালাইসিস তৈরির জন্য ২০২১ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এটি ওষুধ গবেষণায় একটি বড় প্রভাব ফেলেছে ও রসায়নকে আরও সবুজ করেছে।’

(ঊষার আলো-এফএসপি)