ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখা।
ডিএমপি জানায়, আটকের সময় তাদের কাছ থেকে দুই হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৬৩ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৩৮২ গ্রাম গাঁজা ও ছয় বোতল ফেনসিডিল জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ঊষার আলো-এসএ
