UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

‘রাজনীতিতে নারী নেতৃত্বের অগ্রগতি’ শীর্ষক মতবিনিময়

koushikkln
মার্চ ১৫, ২০২২ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রাজনীতিতে নারী নেতৃত্বের অগ্রগতি’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল (ডিআই)।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রিজওনাল ম্যানেজার আমেনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা নগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ রফিকুল ইসলাম রিপন, নারী নেত্রী রেহেনা ঈশা, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রিজওনাল প্রোগ্রাম অফিসার রুবায়েত হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নেতৃত্বের বিকাশ না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই রাজনীতির মূল ধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীদেরও মূল ¯্রােতে এগিয়ে আসতে হবে।