ঊষার আলো ডেস্ক : মাদক কাণ্ডে গ্রেফতার প্রযোজক নজরুল ইসলাম রাজের ফিল্ম ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি ক্লাবের সহযোগী-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সদস্যপদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, ‘যেহেতু তিনি (রাজ) রাষ্ট্র পরিপন্থী কাজের জন্য আটক হয়েছেন, ফলে আমরা তার পদ স্থগিত করেছি। আমরা ভার্চুয়াল মিটিং করে ক্লাবের অন্যদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে নজরুল ইসলাম রাজ-ওমর সানীর প্যানেল জয়ী হয়। বুধবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণিকে আটকের পরপরই রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে দুই সহযোগীসহ বনানীর বাসা হতে গ্রেফতার করে র্যাব।
(ঊষার আলো-এফএসপি)
