ঊষার আলো ডেস্ক : খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না ও তাঁর সহধর্মিনী নন্দিতা রায়নাকে বুধবার (২৩মার্চ) সন্ধ্যা ৭টায় হোটেল এ্যাম্বাসেডর মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে বিদায় সংবর্ধনা জানানো হয়।
খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলের সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায়, বিশিষ্ট চিকিৎসক ও পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এস কে বল্লভ, বিশিষ্ট চিকিৎসক ও উপদেষ্টা অধ্যাপক ডাঃ শৈলেন্দ্র নাথ মিস্ত্রী, মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, শ্রীশ্রীরাধামাধব মন্দির (ইস্কন), গল্লামারী, খুলনা শাখার অধ্যক্ষ গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, মহানগর পূজা পরিষদের উর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, প্রকৌশলী পরিমল দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী শিবনাথ ভক্ত, কেসিসি সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা সাহা, পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী, ডাঃ উৎপল চন্দ্র চন্দ, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সম্পাদকম-লীর সদস্য এ্যাড. বিজন কৃষ্ণ ম-ল, এ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, উজ্জ্বল গাঙ্গুলী, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, শঙ্কর কর্মকার, মহাদেব সাহা, উজ্জ্বল ব্যানার্জী, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, তাপস কুমার সাহা, তরুণ রায় শিবু, বাসুদেব কর্মকার, শঙ্কর পোদ্দার, পঙ্কজ কুমার দত্ত, উপাধ্যক্ষ দেবদাস ম-ল দেবু, সুজিত কুমার মজুমদার, ভবেশ সাহা, অলোক কু-ু, প্রসীত সাহা, সুশান্ত ব্যানার্জী, অনিমেষ নন্দী, ভোলানাথ দত্ত, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর পাল, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, মহানগর পূজা পরিষদের স্বপন কুমার সাহা, স্বপন সরকার, বিদ্যুৎ দাস, অঞ্জন দে, কমলেশ সাহা, প্রদীপ সাহা মদন, শ্যামল সাহা, গোপাল সাহা, অলোক দে, রবিন দাস, মিতা বাগচি, অলোকা রানী দে, সীমা ভক্ত, তপন সাহা, শ্যাম ভক্ত, সুশীল দাস, এ্যাড. আনন্দ ঘোষ, এ্যাড. মোহন মুখার্জী, উজ্জ্বল রায়, দীপক দত্ত, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, সাধন ঘোষ, অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, সুরেশ চক্রবর্ত্তী, রূপম দে, বাবু শীল, কাঞ্চন বোস, সুবর্ণ সাহা, মানিক শীল, স্বপন চক্রবর্ত্তী, নিতাই সরদার, পাপ্পু সরকার, সজল দাস, বিপ্র দাস, রাজু শীল, শুভ দে প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর পূজা পরিষদের পক্ষ থেকে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না ও শ্রীমতি নন্দিতা রায়নাকে পুষ্পস্তবক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও ইস্কন, গল্লামারী খুলনা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগরের পক্ষ থেকে পুষ্পস্তবক, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
