UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাতে মাঠে নামছে পিএসজি

ঊষার আলো
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে পিএসজি। এবারের মৌসুমে এটি তাদের ৬ষ্ঠ লিগ ম্যাচ। ওই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ লিওঁ। বাংলাদেশ সময় রবিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ড্র করা পিএসজি লিগে ভালো ফর্মে। মাওরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, আশ্রাফ হাকিমিদের নৈপূণ্যে ৫ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে পিএসজি। এদিকে, লিওঁ তাদের ৫ ম্যাচের ২টিতে জিতেছে, ২টিতে হেরেছে, বাকিটা ড্র করেছে। পয়েন্ট তালিকায় পিএসজি শীর্ষে আর লিওঁ সাতে।

এ ম্যাচেও মেসি-নেইমার-এমবাপ্পের জুটি দেখা মিলবে। এ ম্যাচের মাধ্যমে পিএসজির ঘরের মাঠে অভিষেক হবে মেসির। আনহেল ডি মারিয়া ফিরতে পারেন স্কোয়াডে। কিন্তু স্কোয়াডে এখনও অনিশ্চিত রয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

(ঊষার আলো-আরএম)