UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রান সংগ্রাহকের তালিকায় তামিমকে টপকে রিয়াদ

ঊষার আলো
সেপ্টেম্বর ৪, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় তামিম ইকবালকে টপকে গেলেন টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে ২য় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রিয়াদ।

গতকাল (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান করেন টাইগাররা। ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক রিয়াদ। ওই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিম ইকবালকে টপকে গেলেন রিয়াদ।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবলের চেয়ে ঠিক ১ রান বেশি করে শেষ হয় ম্যাচটি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে রিয়াদের সংগ্রহ ১৭০২ রান । ৭৪ ম্যাচে তামিমের সংগ্রহ ১৭০১ রান। এই তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসান। ৮৬ ম্যাচের ৮৫ ইনিংসে তার সংগ্রহ ১৭৫৫ রান।

 

 

(ঊষার আলো-আরএম)