বিনোদন ডেস্ক : ‘চং চং’ শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এটি পরিচালনা করেছে রাহুল মুখার্জী। ডার্ক কমেডি ফ্লেভারের এ সিনেমায় নব্বইয়ের দশকের শেষ থেকে ২০২১ পর্যন্ত তুলে ধরা হবে। খবর আনন্দবাজার।
সিনেমাটি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘প্রত্যেক মানুষের জীবনে একটা দুঃখের দিন থাকে। যদি সে দিনটার আগে আমাদের নেওয়া হয়, আর বলা হয়, এবার সবকিছু ঠিক করব। আমরা কি তা পারব? মনে হয় না। এই ভাবনার মধ্যেই ছবির মূল রেশ নিহিত।’
এ সিনেমায় অবসরপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবে প্রিয়াঙ্কা সরকার। তার চরিত্রের নাম ‘কোটি’। চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এ রকম প্রস্তাব আগে পাইনি। বয়স আর সময়ের বিচারে আমার লুক, বডি ল্যাঙ্গোয়েজ বদলাবে।’
প্রিয়াঙ্কা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবে সৌরভ শুক্ল। এ ছাড়া অনুরাধা মুখার্জী, আদিত্য সেনগুপ্ত, কিঞ্জল নন্দকেও দেখা যাবে। এর আগে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’ সিনেমাটি পরিচালনা করেছে রাহুল।
(ঊষার আলো- এম.এইচ)
