রূপসায় এক দম্পতির কাছ থেকে অলংকার ও নগদ টাকা ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে রূপসা স্ট্যান্ড রোড দাদা ম্যাচ ফ্যাক্টরির সামনে কিছু ছিনতাইকারী রাকিব হোসেন ও তার স্ত্রীকে অবরুদ্ধ করে একটি রূপার ব্যাচলেট, ২টি স্বর্ণের নাক ফুল, ১টি হেড ফোন এবং নগদ ১৯শ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী রাকিব খুলনা সদর থানায় একটি মামলা করেন (যার নং-৩২ তারিখ-২৭/১০/২০২৫)। পরবর্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী নয়ন শেখ (১৯) নামে এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত নয়ন নগরীর বেলায়েত হোসেন সড়কের জুনায়েদ শেখের পুত্র।
ঊআ-বিএস
