খুলনার ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়লগ্নে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬ নম্বর যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বেগ এনামুল হাসান চঞ্চল, মাস্টার মতিয়ার রহমান, বেল্লাল হোসেন ও এস এম মাসুদ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মো. মোকসেদ আলী বিশ্বাস এবং সহকারী শিক্ষক অরূপ কুমার শীল, জেসমিন আরা, মনিরা খাতুন, শাহজাদী রিয়া ও সাফিয়া জেসমিন।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তুলে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। তাঁদের আগামীর পথচলা নির্বিঘ্ন ও সফল হোক—এ কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।
ঊআ-মোচৌ
