UsharAlo logo
, |

রো-রো ফেরি আমানত শাহ উদ্ধারে পাটুরিয়ায় রুস্তম

ঊষার আলো
অক্টোবর ৩০, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো-রো ফেরি আমানত শাহ উদ্ধারে ৪র্থ দিনে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে অংশ নিতে আজ সকালে ঘাটে এসে পৌঁছায় বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ রুস্তম। ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারের পর ফেরিটি উদ্ধারে কাজ করছে রুস্তম।

তিনি আরও জানান, ডুবে যাওয়া যানবাহনের মধ্যে আরও ২টি পণ্য বোঝাই ট্রাক উদ্ধারে কার্যক্রম চলছে। ট্রাক ২টি তোলার পর ফেরি তোলার প্রক্রিয়া শুরু হবে। এতে উদ্ধারকারী জাহাজ রুস্তম অংশ নিয়েছে।

এদিকে আজ সকাল ৮টা থেকে ডুবে যাওয়া ফেরি থেকে পণ্যবাহী যানবাহন উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। গত বুধবার প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল এবং ৪টি ট্রাক উদ্ধার করা হয়।  বৃহস্পতিবার ২য় দিনের উদ্ধার অভিযানে ৫টি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার ৩য় দিনের উদ্ধার অভিযানে আরও ৩টি যানবাহন উদ্ধার করা হয়েছে। এপর্যন্ত মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)