UsharAlo logo
, |

লবণচরায় ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
অক্টোবর ১৯, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : লবণচরা খোলাবাড়িয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে লবনচরা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) কেএমপির সূত্র জানায়, সোমবার লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম খোলাবাড়িয়াস্থ জিরোপয়েন্ট টু রূপসা ব্রীজগামী মহাসড়কের দক্ষিণ পাশে ক্যাফে ডি এ্যান্টেলিয়া রেষ্টুরেন্টের সামনে থেকে সৈয়দ আসাবুর রহমান ওরফে সবুজ(২৬) ও সৈয়দ আসিবুর রহমান ওরফে সোহাগ(১৯) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

(ঊ/আ-আরএম)