UsharAlo logo
, |

লাল টেলিফোনের প্রভাবে জোবায়দা রহমানের আপিল খারিজ

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার(১৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলাদলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়।দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা রিজভী বলেন, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

কানাডায় বেগম পাড়া তৈরি করেছে সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান,যদি বলে ডানে চালান আপনি ডানে চালান, বামে চালাতে বললে বামে চালান, দুদক চেয়ারম্যান আপনার নিজস্ব কোন সত্তা নেই। আপনার কোন স্বাধীনতা নেই। তা না হলে একজন স্বাধীনতা ঘোষকের পুত্রবধূ বরেণ্য পরিবারের সন্তান, একজন চিকিৎসক তার বিরুদ্ধে এ কাপুরুষিত মামলা করতে পারতেন না।

ঊষার আলো-এসএ