UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন

koushikkln
এপ্রিল ১, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে এক কর্মিসভা শুক্রবার (০১ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা মহানগর কমিটির আহ্বায়ক ছাত্রনেতা নভোজ্যোতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা শোভন রহমান।

আলোচনায় আরও অংশ্রগ্রহণ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা মহানগর কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, সংগঠনের খুলনা মহানগর কমিটির সদস্য অমৃত বিশ্বাস, মাসুক রহমান, মাহিলা আক্তার আনিকা, জান্নাতুল ফেরদৌস রিক্তা, জেসমনি জারা, পিংকী বিশ্বাস, শ্রেয়া ঘোষ, পুজা ম-ল প্রমুখ।

কর্মিসভায় শোভন রহমান বলেন, বাংলাদেশের শিক্ষা বাণিজ্য প্রকট রূপ নিয়েছে। ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। ফলে বাড়ছে বৈষম্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট বিতরণের কেন্দ্রে পরিণত করা হয়েছে। কোচিং এবং প্রাইভেট নির্ভর করা হয়েছে পুরো শিক্ষা কার্যক্রমকে। ফলে ধ্বংস হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে ছাত্র-অভিভাকসহ সকল সচেতন নাগরিকের ঐক্যবদ্ধ লড়াই ছাড়া আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই ধারার গণতান্ত্রিক শিক্ষানীতি বাস্তবায়ন আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম মৌল চেতনা। অথচ আজকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে ৪ ধারার এবং বৈষম্যমূলক, সাম্প্রদায়িক শিক্ষানীতির ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে শিক্ষার মধ্য দিয়ে বিজ্ঞানমনষ্ক দেশপ্রেমিক গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্য থেকে পরিকল্পিতভাবে ভিন্ন পথে শিক্ষার্থীদের পরিচালনা করা হচ্ছে। করোনা মহামারীকালে ৪ লক্ষাধিক শিশু স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছে। এ অবস্থায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃত্বে সর্বজনীন শিক্ষার দাবীতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।