UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সম্মেলন: খালিশপুরে সন্ত্রাসী হামলায় আহত ২, বাড়িঘর ভাঙচুর

koushikkln
মার্চ ২৪, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খালিশপুর সন্ত্রাসী হামলায় দু’জন আহত হয়েছে। একই সাথে বাড়িঘর ভাঙচুর করেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে খালিশপুর নয়াবাটি মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নয়ন শিকদার ও ঝন্টু কাজী।

বৃহস্পতিবার (২৪মার্চ) দুপুর দেড়টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগ কর্মী শুকুর ইসলাম শ্রাবন। এ সময় তার সাথে ছিলেন ফরিদা বেগম, ইমরান কাজীসহ আরো অনেকে।

সম্মেলনে উল্লেখ করা হয়, তিনি খালিশপুর ১০নং ওয়ার্ডের নয়াবাটি মোড় এলাকার বাসিন্দা। বিগত দিন এলাকার প্রভাবশালীদের কথামত কাজ না করলে তাদের ওপর নেমে আসতো নানা ধরণের অত্যাচার। তাই বাধ্য হয়ে অনৈতিক কার্মকান্ডের সাথে যুক্ত হয়। তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার ছোট ভাই নয়ন শিকদার(৩০) ও বন্ধু ঝন্টু কাজী (৩২) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে খালিশপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের দু’জনকে মারধর করে রক্তাক্ত জখম করে।এ সময় তারা শ্রাবনের বাড়িঘর ভাঙচুর করে। পরে তাদের ধরে ১০নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসে নিয়ে যায়। সেখানেও তাদের মারধর করা হয়। পরে তাদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এই সন্ত্রাসীরা ফিরোজ স্মৃতি সংসদ, বঙ্গবাসী মোড়, সুপার মার্কেট, নয়াবাটি মোড়সহ ওয়ার্ডের ১০টি পয়েন্টে মাদক বিক্রি করে আসছে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা পৌর সুপার মার্কেটের জায়গা দখল করে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা শুরু করে। পরে পত্রিকায় নিউজ ছাপার পর মেয়রের হস্তক্ষেপে সে প্রক্রিয়া বন্ধ হয়েছে। এদের হামলা মামলায় এলাকার ১৫/২০টি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থী ডাঃ এ এস এম সায়েম মিয়া বলেন, এলাকায় দু’ভাই এমন কোন অনৈতিক কাজ নেই যা তারা করেন না। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট বলেন, গোপালগঞ্জ কল্যাণ সমিতি গঠন নিয়ে সংঘর্ষ হয়। এখানে ঠেকানো কেন্দ্র করে দু’জনকে পুলিশে দেয়া হয়। আর শ্রাবণ মুরগীর ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে। এছাড়া সে বাজারের নিরিহ ৫/৭ জন ব্যবসায়ীর নিকট থেকে ৪০/৫০ হাজার টাকা ধার নিয়ে আর দিচ্ছে না। তারা তার কাছে লিখিত অভিযোগ করেছে। এসব টাকা ফেরত দিতে বলায় সে ক্ষুব্ধ হয়ে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বলে তিনি দাবি করেন।
খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন খান বলেন, মারধরের পর ঝন্টুসহ দু’জনকে পুলিশ উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চারজনকে আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের পক্ষে বলা হয়েছে, হোয়াইটের নেতৃত্বে হামলা হয়েছে।