UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ৬৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঊষার আলো
আগস্ট ২৩, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার (২৩ আগস্ট) র‌্যাব সূত্র জানায়, ২২ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল গ্রামে জনৈক সোহেল রানার চায়ের দোকানের সামনে থেকে মোঃ দীন ইসলাম বাচ্চু(২৮) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর দখল থেকে ৬৫০ পিস ইয়াবা, ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

(ঊষার আলো-আরএম)