UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার চক্রের ১২সদস্য আটক

koushikkln
এপ্রিল ৮, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক :  র‌্যাব-৬ (সদর কোম্পানি) সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে বাগেরহাট জেলার মোংলা থানাধীন জাপসি নদীর গোলের খালের মুখ থেকে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা চত্রের ১২ সদস্যকে আটক করেছে। এই চত্রটি সুন্দরবনের অভয় আশ্রম ঘোষিত বাগেরহাট জেলার মোংলা থানাধীন জাপসি নদী এলাকায় নিষিদ্ধ বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করছিল। শুক্রবার ( ০৮ এপ্রিল)  তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, তারা জাপসি নদীর গোলের খালের পানিতে অসংখ্য মরা মাছ ও কয়েকটি নৌকা দেখতে পান। ভেসে থাকা মাছগুলো কয়েকজন নৌকায় তুলছিল। কিন্তু নৌকায় থাকা মৎস্য শিকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাবের বোট যোগে ধাওয়া করে বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূলহোতা আসামী  মোঃ সাদ্দাম বৈদ্য (২৭),  মোঃ শফিকুল ইসলাম বৈদ্য (৩৮),  মোঃ জাকির হোসেন (২৮),  মোঃ খায়রুল মোড়ল (২৫),  আঃ সালাম গাজী (৩৬),  মোঃ বাচ্চু সানা(৩৫),  মোঃ আবু সাইদ সরদার(৩০),  মোঃ নাজমুল সরদার (২৮),  মোঃ আবুল হোসেন গাজী (২৮),  শাহজাহান শেখ (৪৫),  মোঃ সালাম সানা(৩০),  ইকরামুল সরদার (৩১) আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা মোংলা ও দাকোপ এলাকার বাসিন্দা। তাঁরা দীর্ঘদিন এই অপরাধমুলক কাজ করে আসছিল।  এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে  বিষ প্রয়োগ করে মাছ শিকারের কাজে ব্যবহৃত  মাছ মারার বিষ-০৬ বোতল,  জাল-০৪ টি,  ইঞ্জিন বিহীন কাঠের নৌকা- ০৫ জব্দ, বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা মাছ- ৪০০ কেজি,  টর্চ লাইট ০৫টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

 উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট জেলার মংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।