ঊষার আলো রিপোর্ট : পরকীয়ার জেরে ৪ সন্তানের জননীকে পুড়িয়ে মারলেন স্বামী। স্ত্রী ডলির শরীরে মোটরসাইকেল থেকে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন পাষন্ড স্বামী। এরপর ঘাতক স্বামীকে সিলেটের জাফলং সীমান্ত থেকে আটক করেছে সিআইডি। গত ১৩ মে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ওই দম্পতির ২৫ বছরের সংসারে রয়েছে চার সন্তান। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ডিআইজি হাবিবুর রহমান জানান, স্বামী মইনুল ইসলামের ভাইয়ের ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ সন্দেহের জেরে এদের মধ্যে প্রায় ঝগড়া হতো। একপর্যায়ে মোটরসাইকেলে থেকে পেট্রোল নিয়ে স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন মইনুল। মইনুলের বিরুদ্ধে ১৩টি মাদক মামলাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সিলেটের জাফলং সীমান্ত থেকে মইনুলকে আটক করেন সিআইডি।
(ঊষার আলো-আরএম)
