UsharAlo logo
, |

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ব্যস্ত অর্চিতা

ঊষার আলো
জুন ২৯, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : ‘কাঠবিড়ালি’ ছবির আলোচিত নায়িকা অর্চিতা স্পর্শিয়ার হাতে ‘নবাব এলএলবি’ ছবির পর আর কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নেই তার। তিনি বলেন, বর্তমানে তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করছে। সম্প্রতি শেষ করেছে রোজিনা পরিচালিত অনুদানের ছবি ‘ফিরে দেখা’র কাজ।
তিনি বলেছেন, ‘অনন্য মামুন ভাইয়ের ৩ টি ছবিতে আমি কাজ করেছি। এর পরের ছবিগুলোতে আর কাজ করা হয়নি।’ এসব ছবিগুলোতে চলে এসেছে কাজী নওশাবা। নবাব এলএলবি ছবির একটি দৃশ্যকে কেন্দ্র করে অর্চিতা স্পর্শিয়াসহ ৩ জনের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে মামলা হয়েছে। কিন্তু পরে অর্চিতা স্পর্শিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলেও অনন্য মামুন এবং অপর ১ জনের বিরুদ্ধে মামলা উজ্জীবিত রয়েছে। এরপর অর্চিতাকে বাদ দিয়ে অনন্য মামুন কাজী নওশাবাকে নিয়ে কাজ শুরু করেছে।
কিন্তু অর্চিতা বলেছে, ‘মামুন ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এখন আমি তার ছবিতে কাজ করছি না। আগামীতে আবার তার ছবিতে কাজ করব। এখন কাজ করছি না বলে ভাববার কোনো কারণ নেই যে, তার সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছে।’ তিনি বলেন, তার এই পর্যন্ত ৫ টি ছবি মুক্তি পেয়েছে। তারপরও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে আলোচনা হয়েছে খুব কমই হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)