UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে বিশুদ্ধ এগ্রো ইন্ডাস্ট্রিজের উদ্বোধন

koushikkln
মার্চ ২৭, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : “সবার জন্য নিরাপদ কৃষিপণ্য” এই শ্লোগানকে সামনে রেখে বিশুদ্ধ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে কোম্পানীর উদ্বোধন করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান।

স্বাধীনতা দিবসে উদ্বোধনের মধ্য দিয়ে নতুন করে জনসাধারনের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তৃতা করেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার অশোক কুমার শর্মা (অবঃ), দৌলতপুর এটিআই’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. শহীদুজ্জামান ও ডঃ এস.এম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সমীর কুমার গোস্বামী, অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মছির উদ্দীন, মো. আব্দুর রশিদ, খন্দকার আফজাল হোসেন ও দীপন কুমার হালদার, ডুমুরিয়া সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ঈমান আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম এবং কোম্পানীর পরিচালক বুদ্ধদেব সেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমলেশ রাহা, প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন পরিচালক পরিতোষ কুমার তরুয়া, সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রহিমা শিমু। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।