বিনোদন ডেস্ক : হত্যার হুমকি দেওয়ায় অভিযোগে বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগিকে আটক করেছে আহমেদবাদ স্যাটেলাইট পুলিশ। জানা গেছে, পায়েল যেখানে থাকে সেখানকার সোসাইটির সভাপতিকে হত্যার হুমকি দিন তিনি। এছাড়া প্রায়ই তার প্রতিবেশীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে অশোভন আচরণের মামলা দায়ের হলে তাকে আটক করেন পুলিশ।
এদিকে ২৫ জুন শুক্রবার আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে পায়েল। এতে দেখা গেছে, তিনি পূজা করছে। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী দাবি করেন, সবাই তার ক্ষতি করার চেষ্টা করছে। এ থেকে মুক্তির জন্য প্রার্থনা করছে তিনি।
তবে অভিনেত্রী পায়েল রোহাতগিকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু ও তার পরিবারকে হেয় করায় আটক হয়েছিলেন তিনি। এছাড়া প্রায়ই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করে আলোচনায় আসে এই অভিনেত্রী।
২০০২ সালে ‘ইয়ে ক্যায়া হো রাহা হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউড পা রাখে পায়েল। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘বিগ বস’, ‘খতরো কে খিলাড়ি’, ‘নাচ বালিয়ে’ প্রভৃতি রিয়েরিটি শোয়েও অংশ নিয়েছেন তিনি। যদিও বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি।
(ঊষার আলো- এম.এইচ)
