ঊষার আলো ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভূমিকম্পে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু ও আহত হয়েছে ১ হাজার ৮০০ জন। স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) ৭.২ মাত্রার ভূমিকম্প সেখানে আঘাত হেনেছে।
দেশের এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি সংবাদ সম্মেলনে মাসব্যাপী জরুরি অবস্থার ঘোষণা দেন। ভূমিকম্পে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট এবং স্থাপনার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, আহতদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। আহত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ওখানকার হাসপাতাল সূত্র জানায়, ‘প্রচুর আহত মানুষ হাসপাতালে আসছেন। তাদের সেবা দেওয়ার মতো প্রস্তুতি এবং সামর্থ আমাদের নেই। তাই হাসপাতালের বাইরে আমরা তাবু গেড়েছি।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হাইতির উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট লুইস ডু সুদ অঞ্চলের ১২ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। যে কারণে অনেক বেশি ভূকম্পন অনুভূত হয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
(ঊষার আলো-আরএম)
