UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হাজী মালেক কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

koushikkln
মার্চ ২৬, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা নগরীর হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

কলেজ সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহিদা খাতুন। হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক এসএম সোহেল ইসহাকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক এফএস ইয়াসিন আরা, অধ্যাপক আবুল খায়ের বিশ্বাস, আসিফ ইকবাল, এসএম আরিফুজ্জামান অপু, আফরোজা আক্তার জাহান, মজিদা পারভীন, রুবিনা বেগম, মো. শামিম শেখ, বিপ্লব মণ্ডল, রুপক রায়, আব্দুল্লাহ আল মামুন, অনিরুদ্ধ মিস্ত্রী, বিপুল স্বর্ণকার, ছাত্রনেতা আতিকুর রহমান সাব্বির, ইয়াসিন আরাফাত প্রমুখ। সভা শেষে নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী হিয়া ও রিয়া আক্তার।