পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ আরো একটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইল ভুক্তভোগী প্রাপকের নিকট হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত কাজী আব্দুল ওয়ালীর ছেলে কাজী তুরান হোসেনের নিজ ব্যবহৃত রেডমি নোট-৮ স্মার্ট ফোনটি হারিয়ে যায়। এ ঘটনায় তুরান থানায় সাধারণ ডায়েরী করে। যার নং- ৯৯৬, তাং- ১৮/০৬/২০২১ ইং। এরপর ওসি এজাজ শফীর নির্দেশনায় থানার এএসআই নাজমুল হোসেন তথ্য প্রযুক্তি মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করে। শুক্রবার (২৫ জুন) সকালে উদ্ধারকৃত ফোনটি তুরানের নিকট হস্তান্তর করা হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।
(ঊষার আলো-এমএনএস)
