UsharAlo logo
, |

হাসপাতালে ভর্তি কণ্ঠশিল্পী কবীর সুমন

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী কবীর সুমন। আজ সোমবার (২৮ জুন) ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, বয়সজনিত কারণে মাঝেমধ্যেই সুমনের শারীরিক সমস্যা দেখা যায়। তবে এবার হাসপাতালে ভর্তি হতে হলো ৭২ বছর বয়সী এই শিল্পীকে।

শ্বাসকষ্টের ও জ্বর রয়েছে কবীর সুমনের। সাথে অন্যান্য কিছু সমস্যাও রয়েছে তার।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল প্রায় ৯০। এ মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে তাকে। তার করোনা (কোভিড-১৯) পরীক্ষাও করা হয়েছে। কিন্তু রিপোর্ট এখনও আসেনি। এছাড়াও তার বুকের এক্স-রে, স্ক্যান এবং রক্তপরীক্ষা করা হবে।

(ঊষার আলো-এফএসপি)