UsharAlo logo
, |

১৮ আগস্ট শুরু হচ্ছে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

Mohon Chowdhury
আগস্ট ১৬, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও মা ট্রেডিংয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে জমকালো ‘মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ হুরে জান্নাত।

উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় মুখোমুখি হবে ‘প্রবর্তন’ ও ‘খুলনা গেজেট’। এরপর বিকেল ৫টায় মাঠে নামবে ‘সময়ের খবর’ ও ‘রূপালী বাংলাদেশ’।

লীগভিত্তিক এ টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ২৪ আগস্ট বিকেল ৪টায় একই ভেন্যুতে ফাইনালে অংশ নেবে।

খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য, অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।