UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া

ঊষার আলো
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৃক্ষরোপণ খাতে মালয়েশিয়া ৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে। দেশটির সরকারের পক্ষ থেকে বাগান খাতে শ্রমিকের ঘাটতি দূর করতে মন্ত্রিসভা এ বিষয়ে একমত দিয়েছে। জরুরি প্রয়োজনে বিদেশ থেকে এই বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে খসড়া তৈরি করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডিং অর্ডার অব অপারেশন (এসওপি)। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে বিদেশি শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টারও তৈরি হয়েছে। সেখানে থাকতে পারবেন অন্তত দুই হাজার শ্রমিক।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারভানান এক বিবৃতিতে জানিয়েছে, পাম-ওয়েলসহ বাগান খাতে রয়েছে জনবলের ঘাটতি। তাই মানবসম্পদ মন্ত্রণালয় একমত হয়েছে।বৃক্ষরোপণ খাতে শ্রমিকের অভাব জাতীয় আয়ে বাধা হতে পারে এমন শঙ্কা করা হচ্ছে।  তাই বিদেশি শ্রমিক দিয়ে শূন্যস্থান পূরণ করা দরকারের বিষয়টিও ব্যাখ্যা করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)