UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৯ দিনের ছুটির ফাঁদে শহর ছাড়ছে মানুষ

koushikkln
এপ্রিল ২৮, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর হতে পারে ৩ মে। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি দেখানো আছে ২, ৩ ও ৪ মে। মাঝে বৃহস্পতিবার এক দিন ছুটির ব্যবস্থা করতে পারলে পরের দুটি সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। ঈদেও আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবসও ছিল তাই ঢিলেঢালা। দীর্ঘ দু’বছর পর তাই এবার ছুটিতে বিনোদনের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার মে দিবসের সরকারি ছুটি। এর পরের দিন থেকে তিন দিনের ঈদের ছুটি।

এদিকে ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ও বিভাগীয় শহরগুলো থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মানুষ। তবে বাড়তি ভাড়া, ধারণ ক্ষমতার বেশী যাত্রীবহনে পথে পথে বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রামমুখী মানুষ।