UsharAlo logo
, |

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ: জিএম কাদের

ঊষার আলো
মে ১৬, ২০২১ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
আজ ১৬ মে রোববার এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধংসস্তুপে পরিণত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতা বিরোধী।
তিনি আরও বলেছেন, জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

(ঊষার আলো- এম. এইচ)