UsharAlo logo
, |

কেএমপির অভিযানে গাঁজাসহ আটক-২

ঊষার আলো
মে ১৬, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

রবিবার(১৬ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ জন আটক হয়েছে। এসময় এদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নতুন বাজার ওয়াপদা বেড়ীবাধ আস্তানা গলির রবিউল শেখ ওরফে রুবেল(২৭) এবং দৌলতপুর মানিকতলা এলাকার ফজলুর ছেলে মোঃ রাব্বি(২০), এদেরকে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)