UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট পৌরসভার ৫ কাউন্সিলর গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট পৌরসভার পাঁচজন কাউন্সিলরকে কোর্ট চত্বর এলাকা থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃত এই পাঁচজন কাউন্সিলররা হলেন,

বাগেরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর যুব মহিলা লীগ নেত্রী আসমা আজাদ, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তানিয়া খাতুন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম ডালিম।

গ্রেপ্তারকৃতদের হামলা, মারপিট ও চাঁদাবাজীর ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট পৌরসভার পলাতক পাঁচজন কাউন্সিলর বুধবার দুপুরে কোর্ট চত্বর এলাকায় অবস্থান করছে

এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আবুল হাসেম শিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আসমা আজাদ, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা তানিয়া খাতুন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম ডালিমকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে সদরের গোটাপাড়া ইউনিয়নের বিএনপি নেতা আলতাফ হোসেনের দায়েরকৃত হামলা, মারপিট ও চাঁদাবাজীর মামলায় আসামী হিসেবে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।