ঊষার আলো ডেস্ক : চীনে কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে অন্তত: তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ২৭ জন। স্থানীয় কর্মকর্তা ও ভূতত্ত্ববিদরা শনিবার (২২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন। এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে ইউনান প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার (২১ মে) রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। আর শনিবার (২২ মে) ভোরে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যা প্রথম ভূমিকম্পের প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে।
(ঊষার আলো-এমএনএস)
