ঊষার আলো স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। দলীয় ৫ রানেই প্যাভিলিয়নে ফিরে গেছে লিটন দাস। ব্যক্তিগত শূন্য রানে দুশমন্থ চামিরার বলে উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লিটন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই উইকেট রক্ষক এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন।
লিটন ফিরে যাওয়ার পর নেমেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জুটি বেঁধেছে তামিম ইকবালের সঙ্গে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১২ রান। তামিম ইকবাল অপরাজিত রয়েছে ৫ রানে আর সাকিব ব্যাট করছে ৫ রান নিয়ে।
এর আগে লঙ্কান শিবিরে করোনার হানা দেয়। ফলে ম্যাচ মাঠ গড়ানো নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে সব নাটকীয়তা কাটিয়ে সময়মতোই মাঠে গড়িয়েছে প্রথম ওয়ানডে।
(ঊষার আলো- এম.এইচ)
