UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধি পেল ব্যাংকে লেনদেনের সময়

ঊষার আলো
মে ২৩, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশে সর্বাত্মক লকডাউন শিথিলের ঘোষণার পর ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর হয়েছে।  এখন থেকে সকাল ১০টা হতে ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকে সকল লেনদেন চলবে।  আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত।

আজ রোববার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ প্রজ্ঞাপন পাঠানো হয়, তাতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সোমবার (২৪ মে) থেকে ৩০ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করা হবে।  এই সময় লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত এবং লেনদেন পরবর্তী সব আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকাল ৪টা পর্যন্ত।

এ প্রজ্ঞাপন জারির আগে ব্যাংক লেনদেন হচ্ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

(ঊষার আলো-এফএসপি)