UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু

ঊষার আলো
মে ২৩, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭৬ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৫৪ জনের। দেশে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৮৯ হাজার ৮০ জনে। রোববার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৩০ হাজার ৬৯৭ জন। এদিনে করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২০৫ জনের। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী জানা গেছে, রোববার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় দশ হাজার ৮০৭ জন মানুষ। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৭১ হাজার ৯৩০ জন। বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার ৩০৭ জনের ।মোট আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৭৪৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনার সংক্রমণ শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

(ঊষার আলো-আরএম)