UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেসিসি’র ১৯নং ওয়ার্ডে উন্মুক্ত বাজেট সভা ২০২১-২২ অনুষ্ঠিত

ঊষার আলো
মে ২৩, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন সংস্থা কেএমএসএস, এফসিডিও ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এর ৮টি ওয়ার্ড এবং বটিয়াঘাটা উপজেলার ৪টি ইউনিয়নে বঞ্চিতজনের অধিকার (Excluded Peoples Rights in Bangladesh (EPR) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় খুলনা সিটি কর্পোরেশন এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং সিটিজেন সাপোর্ট গ্রুপ এর আয়োজনে ১৯নং ওয়ার্ড এর বিভিন্ন শ্রেণীর স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি উন্মুক্ত বাজেট সভা-২০২১-২২ রবিবার (২৩ মে) সকাল ১০টায় ১৯নং ওয়ার্ড কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী বাবর আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ইপিআর প্রকল্প। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আশফাকুর রহমান কাকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, আসন-৭, কেসিসি। সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম বাবু, সভাপতি, সিটিজেন সাপোর্ট গ্রুপ, ১৯নং ওয়ার্ড, কেসিসি। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসজি সহ সভাপতি মেহজাবিন খান, সাধারন সম্পাদক পলি ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, কেসিসি’র ১৯নং কঞ্জারভেন্সী সুপারভাইজার শৈলেন চন্দ্র পোদ্দার, খুলনা ওয়াসা’র সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবু হানিফ, ব্র্যাক প্রতিনিধি সাহানা আক্তার, তপন হালদার, প্রধান শিক্ষক জিলিদা ইয়াসমিন, পরিবার কল্যাণ পরিদর্শক ডাঃ সালমা নাছরিন, ফিল্ড ফেসিলিটেটর শেখ রবিউল ইসলাম প্রমূখ। সভায় এলাকাভিত্তিক প্রয়োজনীয় চাহিদা উপস্থাপন (বাজেট এবং উন্নয়ন পরিকল্পনাসমূহ) এবং পরবর্তী বছরের জন্য ওয়ার্ডের পরিকল্পনা এবং বাজেট সকলের মাঝে তুলে ধরা হয়। সাধারণ নাগরিক, দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের মতামত তুলে ধরেন। ওয়ার্ড সভায় প্রস্তাবিত প্রকল্পসমূহ এবং অন্যান্য সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন হয়েছে কিনা তা নাগরিকগনকে জানানো হয়। সভায় উক্ত ওয়ার্ডেও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীর স্টেকহোল্ডার উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।

(ঊষার আলো-আরএম)