ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতাকে আটক করেছে খুলনা মহানগর পুলিশ।
সোমবার(২৪ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর পিপলস নিউ কলোনী এলাকার আলতাফ হোসেনের স্ত্রী রাহিমা বেগম(৪৮), সোনাডাঙ্গা বানরগাতী এলাকার মৃত বারেক গাজীর ছেলে হাবিবুর রহমান ওরফে ডাবলু গাজী(২৭), খালিশপুর পিপলস নিউ কলোনী এলাকার আবু তাহেরের ছেলে মোঃ রানা সরদার(২৬),। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)
