ঊষার আলো ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
সোমবার লেনদেন শুরুর কিছু সময় পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে তা ১২৭০ ও ২১৭৬ পয়েন্টে আছে। সে সময়ের মধ্যে লেনদেন হয়েছে প্রায় ৩৪৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ২২৩টির, কমে ৫০টির ও অপরির্বতিত আছে ৫৪টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে লেনদেন শুরু হওয়ার আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করে। আজকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে মোট ৯২টি কোম্পানির দাম বাড়ে ও ২৫টি কোম্পানির দর কমে। আর অপরিবর্তিত রয়েছে মোট ১১টি কোম্পানি শেয়ারের দর।
(ঊষার আলো-এফএসপি)
